প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৬:৩১ পি.এম
নোয়াখালী -কুমিল্লা ফোরলেন সড়কের নাথেরপেটুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত – ৫

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী - কুমিল্লা ফোরলেন সড়কের নাথেরপেটুয়া পুরান বাজারে হিমাচল বাস ও সিএনজিচালিত চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুই শিশুসহ ৩ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.