প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ১১:০২ এ.এম
নোয়াখালীতে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর সোমবার নোয়াখালীর সুবর্ণচর,কবিরহাট ও হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও সুন্দর করতে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮সেপ্টম্বর শনিবার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম, বিজিবি ফেনী ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট জেনারেল আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, র্যাব ১১ সিপিসি ৩ লক্ষীপুর সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে আন্তরিকতার সহিত নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। যাতে করে ভোটারদের একটি অবাধ সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দেয়া যায়। নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.