প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ৫:৪৬ পি.এম
মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত পলাশ নন্দী (১৫) উপজেলার নোয়াখলা ইউনিয়নের নন্দী বাড়ির দুপ্রলাল নন্দীর ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানাযায়, পলাশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে শনিবার সন্ধ্যার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.