খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে গিয়ে চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার আহত হলেও চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হন।
রবিবার ১৯ সেপ্টেম্বর দিবাগত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য চাটখিল বাজার শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের সামনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রামগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এ সময় চোর চক্র মোটরসাইকেল পুলিশের দিকে ফেলে দিয়ে পালানোর সময় তাদের আটক করতে গিয়ে চাটখিল থানার উপপরিদর্শক কৃষ্ণ কুমার আহত হলেও ৩ চোরকে আটক এবং চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলো চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মফিজুল আলম মিলনের ছেলে আকরাম হোসেন (২২), একই গ্রামের সহিদ উল্লার ছেলে শাকিল হোসেন (১৯) এবং পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নলপাড়া গ্রামের মৃত-বেল্লাল হোসেনের ছেলে মাহাবুব আলম অন্তর (২০)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে চাটখিল থানায় নিয়মিত মামলা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.