খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনী ফলাফল ঘোষণার পর পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
২০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর ওয়াপদা দারুলউলুম কাওমি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চরওয়াপদা ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণার পর পরাজিত ইউপি সদস্য প্রার্থী সোহরাব হোসেনের অনুসারীরা পুলিশের উপর চড়াও হয়। এ সময় তাদের হামলায় তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলো- পুলিশ কনস্টেবল মো.শাহাদাত হোসেন, মো. তারেক, উক্য মারমা ও আনসার সদস্য মো.ফারুক হোসেন ও আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দা জনৈক দেলোয়ার জানান, গতকাল সোমবার চরওয়াপদা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণা করলে পরাজিত প্রার্থীর অনুসারীরা আকস্মিক ভাবে কেন্দ্রের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৩ পুলিশ ও ২ আনসার সদস্যর আহত হন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.