খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে অপহরণের ৯দিন পর এক মাদরাসা ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। একই সময় অভিযুক্ত ১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাখায়েত হোসেন জিহাদ (২৫) উপজেলার লামচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে আজ সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে পুলিশ।
চাটখিল থানা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনে রাস্তার উপর থেকে জিহাদ নামে এক যুবক দশম শ্রেণির ঐ মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.