প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:৪০ এ.এম
নোয়াখালীতে আসামি বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আহত

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে আসামি বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা কারাগার হতে ৪ জন আসামীকে লক্ষীপুর জেলা কারাগারে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের মাইক্রোবাসটি রওয়ানা দেয়। পথিমধ্যে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে মাইক্রোবাসটির এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ২ জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম আহতদের দেখতে তাৎক্ষণিক নোয়াখালী জেনারেল হাসপাতালে ছুটে যান। তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যরা বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.