প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৮:৫৮ এ.এম
দুই দফায় হল খুলছে বশেমুরবিপ্রবি

রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ৭ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হল খোলার ব্যাপারে দুই দফায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম দফায় শুধুমাত্র চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। পরে সকল শিক্ষার্থীদের জন্য ২০ অক্টোবর হল খুলে দেয়া হবে। এক্ষেত্রে শর্ত রাখা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর জন্য অন্তত এক ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি হল প্রভোস্ট কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান বলেন, “ইতোমধ্যে আমরা হল খোলার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আরও কিছু বিষয় প্রশাসনের নিকট লিখিতভাবে সুপারিশ করেছি।”
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.