প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৯:০৯ এ.এম
নোয়াখালীতে ২৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৫০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সাজ্জাদুর রহমান শিমুল কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত শিমুল বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুল পুর ইউপির ২নং ওয়ার্ড রসুল পুর বড় বাড়ীর মৃত রফিক উল্যার ছেলে।
২৯ সেপ্টেম্বর বুধবার গ্রেফতারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর তত্বাবধানে পরিদর্শক সবজেল হোসেন হোসেন এর নেতৃত্বে এসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার ১৩নং কুতুব পুর ইউপির ৩নং ওয়ার্ড সেতুভাঙ্গা বাজারস্হ জনৈক সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫০পিস ইয়াবাসহ সাজ্জাদুর রহমান শিমুল কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীকে ২৯ সেপ্টেম্বর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.