হিলি প্রতিনিধি:
আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে নমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ব্লোক বাটি ও সেলাই প্রশিক্ষন প্রাপ্ত ৫০ জনকে প্রত্যকে ১২ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.