প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ৯:১৮ এ.এম
সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারের মাঝে গ্রামবাসীর আর্থিক সহায়তা প্রদান

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারের মাঝে শীলমুদ গ্রামবাসীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বজরা ইউপির শিলমূদ আবদুর রহিম সুপার মার্কেটে গ্রামবাসী আয়োজিত অনুষ্ঠানে এড. মোরশেদ আলমের সঞ্চালনায় ঠিকাদার এ জে এম জামাল উদ্দিন সোহেল সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন নিহত সুমনের ভাই মোঃ ভুলু, ইনসাফ মেডিকেলের পরিচালক মোঃ সোহাগ, দলিল লেখক মোঃ মাসুদ করিম।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিশনের (অবঃ) কর্মকর্তা শাহ আলম, সৌদি প্রবাসী মোঃ মামুন, ওমান প্রবাসী আব্দুর রহিম, ইতালি প্রবাসী ব্যবসায়ী মাইন উদ্দিন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মাহফুজুর রহমান, কুয়েত প্রবাসী ব্যবসায়ী আবু সাইদ অনুদানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩জন সহ ৪জনের মর্মান্তিক মৃত্যু হয়। ২৫ সেপ্টেম্বর নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের উপস্থিতিতে নিহত পরিবারের প্রত্যেক কে সমিতির পক্ষ থেকে ৩ লক্ষ, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার, বজরা ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় ভুক্তভোগী পরিবার গুলোর একজন করে পল্লী বিদ্যুতে চাকুরীর নিয়োগপত্র প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.