হিলি প্রতিনিধি:
ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন,আজ (শনিবার) ভারতের গান্ধীজির ১৫২ তম জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি রয়েছে। তাই হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.