হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে অসুস্থতা জনিত কারণে মৃত ভারতীয় ট্রাক চালক প্রসেনজিৎ বসু’র লাশ ময়না তদন্ত শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯ টায় বাংলা হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ সীমান্তের জিরো=পয়েন্ট গেটের শুন্য রেখায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এসময় ভারত থেকে পণ্য নিয়ে আসা ড ই-৬১অ-৭২৯০ নাম্বার ট্রাকটিও ভারতে ফেরত পাঠানো হয়। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাফানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।
এসময় হিলি ইমিগ্রেশন,বন্দর কর্তৃপক্ষসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি পানামা পোর্টের সিকিউরিটি ইনর্চাজ বাদল চক্রবর্তী বলেন,প্রসেনজিৎ নামের এক ভারতীয় ট্রাক চালক গত বৃহস্পতিবার ভারত থেকে রাইচ ব্রান্ড নিয়ে বন্দরে প্রবেশ করে।এর পর শনিবার বিকেলে বন্দর অভ্যন্তরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এসময় তার শারিরীক অবস্থার একটু উন্নতি হলে ভারতে পাঠানোর পরার্মশ দেন চিকিৎসকরা।পরে তাকে ভারতে পাঠানোর জন্য গতকাল রোববার সকালে জিরো পয়েন্টে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাসার শামীম জানান,প্রসেনজিৎ বসু’র নামে এক ভারতীয় ট্রাক চালক অসুস্থতা জনিত কারণে মারা যান। পরে স্থলবন্দর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে লাশটি হন্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.