প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৪:১৯ পি.এম
সান্তাহারে মটরসাইকেল মেকারের ঝুলন্ত লাশ উদ্ধার

আহসান হাবিব শিমুল, আদমদীঘি প্রতিনিধি:
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সান্তাহার পৌরসভার মালশন মহল্লা থেকে পুলিশ কালাম হোসেন (৪২) নামের এক মটরসাইকেল মেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। কালাম হোসেন নওগাঁ সদর উপজেলার সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কালাম হোসেন সম্প্রতি নিজের গ্রাম ছেড়ে সান্তাহার পৌরসভার মালশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে জমি কিনে বাড়ি করেন। পরে বাড়িসহ জমি তার স্ত্রীর নামে দলিল করে দেন। এরপর কালাম তার স্ত্রীর নিকট জমিসহ বাড়ি ফেরত দাবী করে। এনিয়ে প্রায় তিন মাস ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন ঘরের ফ্যানের সাথে কালাম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিকাল ৫ টার দিকে পুলিশ নিহত কালামের স্ত্রী লিজা (৩৩) ও শালিকা ফাতেমা বেগম (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
অপর দিকে, নিহত কালামের মা-বোন এবং গ্রামবাসীদের অভিযোগ যে, শ্বশুড়-শাশুড়ি এবং স্ত্রী-শালিকা মিলে পিটিয়ে হত্যা করে লাশ দড়িতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.