খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাদ মিয়া জানান, এ আগুনে ১টি কোল্ড কর্নার, ১টি কসমেট্রিকস দোকান, ১টি কনফেকশনারী দোকান, ১টি জুতার দোকা ও ১টি মোরগের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.