খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী চৌমুহনীতে সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ইউপি চেয়ারম্যান সহ ৮০জনকে গ্রেফতার করেছে।
বুধবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান ও গনিপুরের নুরনবীকে গ্রেফতার করা হয়। এছাড়া পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করা হয় ।
নোয়াখালীর এসপি মো.শহিদুল ইসলাম আরো জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করি। এ বিষয়ে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.