প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ৪:৪৫ পি.এম
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা,তিস্তা পাড়ে রেড এলার্ট জারি

মিজানুর রহমানঃ
লালমনিরহাটে তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় তিস্তার দুপাড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।পানির তীব্র স্রোতে তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কটি ভেসে গিয়েছে,বুধবার সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে
বুধবার ২১ অক্টোবর লালমনিরহাটের তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে,উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেলে ভারত গজলডোবা তিস্তা ব্যারেজের সকল গেট খুলে দেয়,এতে রাতেই বাংলাদেশ অংশে পানি ঢুকে তিস্তার দুই পাড় পানিতে তলিয়ে যায়,পানির তীব্র চাপে তিস্তা ব্যারেজের জরুরী ফ্লাড বাইপাস ছিড়ে যায়, এতে তিস্তা ব্যারেজে কতৃপক্ষ রেড এলার্ট জারি করে।।সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ৭০সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো।আগাম সতর্কতা ছাড়াই নদীর পানি প্রবেশ করায় মানুষের বসত বাড়ি,ফসলি জমি,রাস্তা ঘাট,সব পানিতে তলিয়ে যায়।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা কৃষক আমিনুল ইসলাম জানান আমার বয়সে তিস্তা নদীতে এত বড় বন্যা দেখিনি।তিস্তার পানির স্রোতে দহগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ চা বাগান, ফসলি জমি,পাকা রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে, হাজার হাজার বাড়ী ঘর ডুবে যাওয়ায় মানুষ রাস্তায় অবস্থান নিয়ছে।
হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি,পাটিকাপাড়া,সিন্দূর্না ডাউয়াবাড়ী,সিঙ্গিমারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তিস্তার পানিতে তলিয়ে গেছে,এতে দশহাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।হাজার হাজার বাড়ী, ঘর, ফসলি জমি তলিয়ে গেছে,পাকা সড়ক, মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান কোমড় পানির নীচে বর্তমানে।পানির চাপে হাতীবান্ধা বাইপাস সড়ক তলিয়ে মেডিকেল মোড়ে যে কোন মুহুর্ত্যে পানি ঢোকার সম্ভবনা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ প্রকৌশলী আসফাউ দৌল্লা জানান মঙ্গলবার রাতে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি শুরু হয়,সকাল হতে হতে তা বিপদ সীমা অতিক্রম করে ৭০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তিস্তা নদীর দুইপারে রেড এলার্ট জারি করা হয়েছে।
ব্যারেজের ফ্লাড বাইপাস বাঁধটি ছিড়ে যাওয়ায় নীলফামারী জেলার সাথে লালমনিরহাট জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বানভাসী মানুষ জরুরী পানীয় জল,খাদ্য সংকটে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.