হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টায় এলএসডি গোডাউন মোড় থেকে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,খট্রামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোখলেছার রহমানসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.