হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে রেজোয়ান (১২) নামের এক শিশু কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামের এই ঘটনাটি ঘটে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ঘনশ্যামপুর গ্রামের রেজাউলের ছেলে রেজোয়ান হোসেন ( ১২) নামের কিশোর প্রতিবেশী শিশু কন্যা (৫) কে খেলার কথা বলে পার্শ্ববর্তী পান বরোজে নিয়ে গিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। ধর্ষিতা শিশুটি বাড়িতে এসে তার মাকে জোর পূবর্ক ধর্ষনের বিষয়টি জানান এবং শিশুর অবস্থা আশংকা জনক হওয়া তাকে হাকিমপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটিকে ধর্ষনের অভিযোগে তার পিতা থানায় একটি অভিযোগ করলে থানা পুলিশ সন্ধ্যায় রেজোয়ান কে তার নিজ বাড়ী থেকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.