নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী দলীয় প্রার্থীকে দলের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার(২৫ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শহরের উত্তর তেমুহনীতে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।
এসময় মাসুম ভুঁইয়া তার বক্তব্যে বলেন, নেত্রীর দেয়া নৌকা প্রতিকের সম্মান লক্ষ্মীপুর পৌরবাসীর সেবা করার মাধ্যমে রক্ষা করবো। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যেভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে মেয়র নির্বাচিত হলে লক্ষ্মীপুর পৌরবাসীর জন্য একইভাবে উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রাখবো। সকলের পরামর্শ নিয়ে লক্ষ্মীপুর পৌরবাসীকে একটি মডেল পৌরসভা উপহার দেয়াই আমার লক্ষ্য।
পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাররের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সভাপতি গোলাম ফারুক পিংকু।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালের বিশেষ পিপি আবুল বাশার, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহামুদ মান্না, জেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগসহ দলের নানান অংগ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.