প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৯:১৩ এ.এম
সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে কুবি বঙ্গবন্ধু পরিষদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

কুবি প্রতিনিধি:
সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু (মিজান-নাসির) পরিষদ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের (মিজান-নাসির) সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন, পরিষদের সাবেক সভাপতি কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. মুহম্মদ আহসান উল্যাহ সহ বিভিন্ন বিভাগের প্রায় ২৫-৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (একাংশ) ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "সারাদেশে ঘটে যাওয়া এই সাম্প্রদায়িক দাঙ্গা এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। আমরা সরকারকে ম্যাসেজ দিতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শক্ত হাতে যেন প্রতিহত করা হয়। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলায় কোন সাম্প্রদায়িকতার স্হান হবে না। সাম্প্রদায়িক এই হামলার জন্য সনাতন ধর্মাবলম্বীর প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি।"
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.