প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৯:০১ এ.এম
স্বাস্থ্য সেবায় চট্রগ্রাম বিভাগে ২য় স্থানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
সারাদেশে ৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৯তম এবং চট্রগ্রাম বিভাগে একশ স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রোগী ভর্তি, চিকিৎসা সেবা ও বিভিন্ন বিষয়ে ২য় স্থান অধিকার করেছে।
মঙ্গলবার ২৬ অক্টোবর সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ।
তিনি জানান, মাসিক গ্রেডিং অনুযায়ী গত আগস্ট মাসের পর্যালোচনায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্রগ্রাম বিভাগের ২য় স্থানে এবং সারাদেশে ২৯তম স্থানে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম তার প্রতিক্রিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স সহ সকল কর্মকর্তা-কর্মাচারীকে ধন্যবাদ জানিয়ে আরো বেশী দায়িত্বশীল হওয়ার ও সেবার মান বাড়াতে আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.