
পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনি কার্যক্রমের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করে যাচ্ছেন দিনরাত।
সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ , সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।
লক্ষ্মীপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই নারীনেত্রী ও সমাজসেবী বিবি ফাতেমা আক্তার (সুমি) বলেন আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি।
সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সাধারণ মানুষের জন্য যা করা সম্ভব তা কোন একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এ জন্যই আমার তিনটি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো এবার নতুন প্রতিনিধি হিসেবে।
নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। আমার তিনটি ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে এবং স্বাস্থ্য, শিক্ষা, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো এটাই আমার প্রত্যাশা।
৬, ৭ ও ৮নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে আমিনা আরও বলেন, “মহান আল্লাহর রহমতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো।
সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ যাতে পৌরসভা ও সরকারের সুযোগ-সুবিধাগুলো, যেমন বিধবা ভাতা,বয়স্ক ভাতা, দুগ্ধ ভাতা, শিশু ভাতা পায় সে ব্যাপারে সবসময় সচেষ্ট ও সজাগ থাকবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.