প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৮:৪৭ এ.এম
সোনাইমুড়ীর আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের শিক্ষকদের বিদায় সংবর্ধনা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের সদ্য অবসর গ্রহণকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মিলনায়তনের এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন সুজন, সোনাইমুড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু সায়েম, ১০ আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসন ভুঁইয়া, চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে সদ্য অবসর গ্রহণকারী ৬জন শিক্ষককে বদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে প্রান কানাই আর্চায্য,আবদুল কুদ্দুছ, মোহাম্মদ মুরতুজা,আলতাফ হোসেন, হ্নষিকেশ দে ও রতন চন্দ্র দে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষকদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.