প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২১, ৩:৩০ পি.এম
নোয়াখালীতে ইউপি নির্বাচন, স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ক এর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কের বাড়িতে প্রতিপক্ষ নৌকা সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ছয়ানী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামানের অহিদের আনারস মার্কার প্রধান সমস্বয়ক মোহতাহের রশিদ অভিযোগ করেন শুক্রবার ভোর রাতের দিকে তার বাড়িতে বৃষ্টির মত গুলি বর্ষণ করা হয়। তিনি এ ঘটনার জন্য নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ কে দায়ী করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কেউ ঘর থেকে বের হয়নি তা ছাড়া বিল্ডিয়ের কারণে গুলি ঘরে ঢুকতে পারেনি।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী (নৌকা) শাহাদাত হোসেন রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে সাজানো নাটক বলে দাবী করেন।
এ বিষয় জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর জাহিদুল হক রনির ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী অহিদ ও নৌকার প্রার্থী শাহাদাত হোসেন এর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি হামলা, ভাংচুর ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
এর আগে গত বুধবার বিকেলে ছয়ানী ইউনিয়নের নৌকার বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী ওহিদুজ্জামান ও তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহার হোসেন খালিসপুর তুলা পুকুর পাড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান অভিযোগ করেন তার প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ ও তার সমর্থকরা আমার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহারের বাড়ীতে রাতে হামলা ও ভাংচুর করে। তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সন্ত্রাসী দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে। এছাড়া নেতাকর্মীদের নানা ভাবে হয়রানি করছে। তিনি আরো বলেন, গত মঙ্গলবার রাতে তার নৌকার তোরন নিজেরা পুড়িয়ে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠ তদন্ত দাবী করছি এবং আগামী ১১ তারিখের নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ সন্ত্রাস মুক্ত হয় সে বিষয়ে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
অপর দিকে গত বুধবার দুপুরে ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজারে সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ বলেন স্বতন্ত্রপ্রার্থী ওহিদুজ্জামানের পক্ষে মোতাহার এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। তার বাহিনীর ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আগামী নির্বাচন, সুষ্ঠ ও বহিরাগতদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের নিকট এবং প্রশাসনের নিকট আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.