প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৩:১৯ পি.এম
লালমনিরহাটে করিডোর এক্সপ্রেস চালুর ব্যাপারে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাস

মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলার বুড়িমারি থেকে ঢাকা গামী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর ব্যাপারে এবারও আশ্বাস দিলেন রেল মন্ত্রী।প্রতিক্রিয়ায় লালমনির হাট জেলা বাসী হতাশ।
শুক্রবার ১২ই নভেম্বর সন্ধ্যা ০৬ টায় লালমনিরহাট জেলার রেল যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ষ্টেশন আধুনিকায়ন কাজ শুভ উদ্বোধন করেন রেল মন্ত্রী, এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন জানান,বর্তমানে পুরাতন মিটার গেজ লাইনগুলো ডুয়েল গেজে রুপান্তর করার আগ পর্যন্ত, নতুন ট্রেন চালু করা সম্ভব নহে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বর্তমানে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে নতুন ডুয়েল গেজ সম্পন্ন রেল সেতু নির্মান করা হচ্ছে।যা আগামী ২৪সাল নাগাদ সম্পন্ন হবে।তখন নুতন ট্রেন চালু করা সম্ভব হবে।এর পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেওয়া করিডোর এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য আমাদের চেষ্টা থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯সালে লালমনিরহাট জেলা সফর কালে জেলা বাসীর দাবীর মুখে, বুড়িমারি থেকে ঢাকা গামী করিডোর এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রতিশ্রুতি দেন।রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ২০১৯ সালে লালমনিরহাট সফরে এসে সেই ট্রেন দ্রুত চালুর আশ্বাস দেন।দীর্ঘ ১১বছর অতিবাহিত হয়ে গেলেও প্রতিশ্রুতি দেওয়া সেই ট্রেন চালু করা সম্ভব হয়নি।এ নিয়ে লালমনিরহাট জেলা বাসী বিভিন্ন সময় মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।বর্তমান রেল মন্ত্রী দ্বিতীয় বার লালমনিরহাট জেলা সফরে আসলে, লালমনিরহাট জেলা বাসীর দাবীর কথা সাংবাদিকরা তুলে ধরেন।কিন্তূ এবারো রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন লালমনিরহাট জেলা বাসীকে হতাশ করে আশ্বাসের বানী শোনান।
লালমনিরহাট রেল ষ্টেশন চত্বরে যাত্রীদের মতবিনিময় সভায় নুরুল ইসলাম সুজন জানান,লালমনিরহাট রেল স্টেশন এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে,এর অংশ হিসেবে ষ্টেশনের পরিধি বৃদ্ধি করন সহ লাইটিং সংযোজন করা হচ্ছে, এতে প্লাটফর্ম এলাকায় বহিরাগতদের প্রবেশে অনেকটা রোধ করা হবে।
অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গন শিক্ষা প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন,রেল পথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা,বাংলাদেশ রেল ওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার,রেল ওয়ের মহা ব্যাবস্থাপক মিহির কান্তি গুহ,অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)কামরুল হাসান,জেলা প্রশাসক আবু জাফর,পুলিশ সুপার আবিদা সুলতানা,জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান,লালমনিরহাট পৌর সভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.