প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৩:৪৭ পি.এম
১৪ নভেম্বরে বিশ্ব ডায়াবেটিস দিবসে উপলক্ষে চাটখিলে র্যালি ও আলোচনা সভা

আনোয়ারুল আজিম, চাটখিল নোয়াখালী প্রতিনিধি:
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাটখিলে র্যালি ও আলোচনে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারের ডিজিটাল এক্স-রে এবং ফিজিওথেরাপি বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে ডায়াবেটিস সচেতনতায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর সভাপতিত্বে চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনাপরিচালক মোঃ রহমত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী বি এম এ সভাপতি ডাঃ এম,এ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক,বীর মুক্তি যুদ্ধা ফজলুল হক,ভিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক লাল,ডাঃ ইকবাল কাজিম,ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ আহসান হাবীব রাজু, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃসাহেদ আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.