প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২১, ১০:২৫ এ.এম
পবিপ্রবিতে কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

মো.সুমন মৃধাঃদুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
কৃষি ও কৃষি প্রাধান্য ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর বেলা ১১.৩০টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪০০০(চার হাজার) শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.