হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন, এইচএসসি ও অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্রীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে হলরুমে এই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে কলেজের গভণিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
আলোচনা সভা শেষে বিদায় ছাত্রীদের মাঝে পরীক্ষার উপকরণ ও বরণকৃত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে একই মঞ্চে মহিলা কলেজের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরআগে প্রধান অতিথি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পকে জানাতে এ ধরনের কর্ণার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করা আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.