প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২১, ২:০৯ পি.এম
নরসিংদীতে পারিবারিক কলহে স্ত্রী ও শিশু পুত্রকে হত্যা করেছে পাষন্ড স্বামী

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর চিনিশপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশু পুত্রকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী ফকরুল ইসলাম (২৬)কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
১৩ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ার। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত রেশমি আক্তারের স্বজনরা জানান, বিগত দুই বছর আগে পারিবারিক ভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সাথে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয় এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগে থাকত স্ত্রী রেশমি আক্তারের।
বিয়ের পর চাকুরী না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফকরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু তার আর্থিক অভাবে মিটাতে না পরার চাপে পারিবারিক কলহের জের ধরে রবিবার দিবাগত গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যা কান্ডের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.