প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২১, ৩:৪০ পি.এম
সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে “রক্তঝড়া পুটিয়া রনাঙ্গণ” বইয়ের মোড়ক উন্মোচন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী শিবপুরে মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তীতে “রক্তঝড়া পুটিয়া রনাঙ্গণ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। গ্রুপ কমান্ডার শহীদ সাদেকের নেতৃত্বাধীন বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরণ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেজগাঁও থানা যুদ্ধাহত কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, দুলালপুর ইউনিয়ন কমান্ডার রমিজ উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডারবৃন্দ।
প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আরো বলেন, আমি আমৃত্যু বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকব। আসছে নতুন বছরের জানুয়ারী মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠান করবেন বলে ঘোষনা দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.