প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২১, ৩:৫৬ পি.এম
হাতীবান্ধা উপজেলায় ১২টি ইউনিয়নের ৯টিতে নৌকার বিজয়

মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ১২টি ইউনিয়নের ৯টিতে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছে,অবশিষ্ট তিনটি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।
রবিবার ২০ডিসেম্বর চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পুলিশ, বিজিবি,র্র্যাবের উপস্থিতিতে সকাল থেকে সাধারন ভোটারগন লাইনে দাঁড়িয়ে সুষ্ঠ ভাবে ভোট প্রদান করেন।সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের লক্ষে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় ।লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর,জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন বড়খাতা ইউনিয়নে আবু হেনা মোস্তফা জামাল সোহেল,
গড্ডিমারী ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক শ্যামল,পাটিকা পাড়া ইউনিয়নে মজিবুল আলম সাদ্দাত,সিংগীমারী ইউনিয়নে মনোয়ার হোসেন দুলু, টংভাংঙা ইউনিয়নে সেলিম হোসেন,ডাউয়া বাড়ী ইউনিয়নে অ্যাডঃমশিউর রহমান,নওদাবাস ইউনিয়নে ডাক্তার একে এম ফজলুল হক,ভেলাগুড়ি ইউনিয়নে শফিকুল ইসলাম মন্ডল,সনিয়া জান ইউনিয়নে আবুল হাশেম তালুকদার।
বিদ্রোহী প্রার্থী হিসেবে ফকির পাড়া ইউনিয়নে ফজলার রহমান খোকন,সিন্দুর্না ইউনিয়নে খতিব উদ্দিন,এবং গোতামারী ইউনিয়নে মোনাব্বারুল ইসলাম মোনা বিজয়ী হন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.