শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর বিএসএফ’র অতিরক্তি মহাপরিচালক ওয়াই,বি খোরানা-এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন দিনাজপুর বিজিজি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার। আজ বেলা ২ টায় হিলি চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিএসএফ’র আমন্ত্রনে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুণ্য রেখায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ’র অতিরিক্ত মহাপরিচালক ওয়াই,বি খোরানা।
এসময় শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী,সেক্টর কমান্ডার ডিআইজি এসএ শ্রী ভাস্তো, রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রী বাস্তব, বিএসএফ ৬১ পতিরামের কমান্ডিং অফিসার (সিও) ভালেন্দু ত্রিভেদু ।
এছাড়া সৌজন্য সাক্ষাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র অতিরিক্ত মহাপরিচালককে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মাদক, চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যে কথা হয়েছে।সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.