
মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বটতলা বাজারের পার্শ্ববর্তী শাহজাহান কোম্পানির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে চাটখিল থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। হামলার শিকার সাইফুল ইসলাম দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চাটখিল উপজেলা প্রতিনিধি।
সাইফুল ইসলাম বলেন, তাজুল ইসলামের বাড়ির পাশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সংবাদ সংগ্রহ করে ফেরার পথে শাহজাহান কোম্পানির বাড়ির সামনে পৌঁছালে সাত-আটজন মুখোশধারী তাঁর গাড়ির গতি রোধ করে। মুখোশধারীদের কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করে। সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুর করে। এরপর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের সবার হাতে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক ছিল। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তিনি ঘটনাটি থানা–পুলিশকে অবহিত করেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সাইফুল ইসলামের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.