
মিজানুর রহমানঃ
লালমনিরহাট সদর থানার পুলিশ হারিয়ে যাওয়া এক আদিবাসী কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরে যেতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল। সদর থানা পুলিশ ইনচার্জ মোঃশাহলম এর বুদ্ধিমত্তায় হারিয়ে যাওয়া কিশোরী লুসিয়া টুডু (১৫) কে উদ্ধার করে মা- বাবার কাছে ফিরিয়ে দিল। আদিবাসী কিশোরী মেয়েটি কিছুটা অপ্রকৃতস্থ ছিল।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহলম ৩১ডিসেম্বর রাতে শহড়ের ব্যাস্ততম এলাকায় একটি অপ্রকৃতস্থ আদিবাসী কিশোরীকে ঘোড়াঘুড়ি করতে দেখেন,বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কিশোরী মেয়েটিকে অফিসার ইনচার্জ জিম্মায় নেন,মেয়েটির খোঁজ বের করতে দেশের সকল থানায় মেসেজ পাঠানো হয়। নারী ও শিশু হেল্প ডেস্কের নারী কর্মকর্তার সহায়তা নিয়ে অপ্রকৃতস্থ মেয়েটির কাছ থেকে তার বাড়ীর ঠিকানা সংগ্রহ করা হয়।
রাজশাহী জেলার তানোর উপজেলার বনগ্রাম শাঁওতাল পল্লির লুইস টুডুর কিশোরী কন্যা লুসিয়া টুডু ,সে অপ্রকৃতস্থ হওয়ায় ভুলক্রমে বাসযোগে লালমনিরহাট চলে আসে।লুইস টুডুর ঠিকানা যাচাই করতে তানোর থানায় মেসেজ পাঠিয়ে কিশোরীর বাবা মাকে খবর দেওয়া হয়।
শনিবার ১লা জানুয়ারী অপ্রকৃতস্থ আদিবাসী শাঁওতাল কিশোরীকে তার বাবা মার হাতে তুলে দেন সদর থানা পুলিশ।এই ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে। কিশোরী লুইস টুডুর বাবা লালমনিরহাট সদর থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়ে বলেন,পুলিশের মানবিকতায় আজ তার কন্যাকে তারা ফেরত পেয়েছে।
লালমনিরহাট সদর থানা পুলিশ ইনচার্জ মোঃ শাহলম তার কর্তব্যপরয়না থেকে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন তা প্রশংসনীয় বলে মনে করেন সুধী মহল।পুলিশ তাৎক্ষনিক ভাবে ঐ অপ্রকৃতস্থ কিশোরীকে জিম্মায় না নিলে বখাটেদের হাতে পড়লে ঘটতে পারতো বড় ধরনের কোন অপরাধ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.