প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২২, ৯:৩৭ এ.এম
লালমনিরহাটে করোনা ঝুঁকিতে চলছে পুনাক শিল্প ও বানিজ্য মেলা

মিজানুর রহমান,লালমনিরহাট:
লালমনিরহাটে করোনা ঝুঁকিতে থাকা কালীন চলছে পুনাক বানিজ্য মেলা,মেলায় আসা দর্শনার্থীদের মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা,মুখে নেই মাস্ক।মেলায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসায় করোনা ছড়িয়ে পড়তে পারে মহামারী আকারে।
লালমনিরহাট শহড়ের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী ফুটবল খেলার মাঠে,গত ১২ ই জানুয়ারী মাসব্যাপী পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়।মেলা কে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী দের আগমন ঘটছে।আগত দর্শনার্থীদের মুখে মাস্ক নেই নেই স্বাস্থ্য সচেতনতা।ফলে করোনা উচ্চ ঝুঁকিতে লালমনিরহাট জেলায় মহামারী ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।
করোনা নিষেধাজ্ঞা কালীন পুনাক শিল্প ও বানিজ্য মেলা অবাধে চলায় জেলার সুশীল সমাজের মধ্যে চলছে অসন্তোষ,মেলায় আসা একজন দর্শনার্থী ফুলবাড়ী উপজেলার বড় ভিটা গ্রামের সাইফুল মন্ডল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,করোনা ঝুঁকিতে থাকার পরেও বাচ্চাদের আবদারে মেলায় আসতে বাধ্য হচ্ছে অভিভাবকরা,এই মেলা মাস ব্যাপী চললে করোনা লালমনিরহাট ও আশপাশের জেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ডিসি সম্মেলনে জেলার বাহিরে থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাঃ নির্মেলেন্দু রায় পুনাক শিল্প ও বানিজ্য মেলা সম্পর্ক্যে জিজ্ঞাস করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.