প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২২, ৫:৩৫ পি.এম
দুমকিতে ইয়াবা সহ আটক ০২

মো.সুমন মৃধাঃদুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকিতে ২০০ পিচ ইয়াবা সহ মো.আনোয়ার হোসেন মৃধা(৩৭) ও মো. সোহাগ রানা(৩২)কে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫জানুয়ারি)রাত ৯টার দিকে পায়রা সেতুর(লেবুখালী সেতু) টোল প্লাজায় থানা পুলিশের নিয়মিত চেকপোস্টে দায়িত্বরত এসআই (নিঃ) মো.কামরুল ইসলাম , সঙ্গীয় এসআই সঞ্জীব কুমার, এসআই উত্তম কুমার, এসআই সাকায়েত হোসেন, এএসআই রুবেল তল্লাশি চালিয়ে মোঃ আনোয়ার হোসেন মৃধা(৩৭), পিতা-মৃত সেকান্দার মৃধা, গ্রাম - কাছিপাড়া ২নং ওয়ার্ড , থানা- বাউফল, জেলা-পটুয়াখালী এর কাজ থেকে একটি নীল প্লাস্টিকের বায়ুরোধক জিপারের ব্যাগে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। আটককৃত মোঃ আনোয়ার হোসেন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ইয়াবা গুলো তিনি মোঃ সোহাগ রানা(৩২),পিতা-মোঃ আলমগীর হাওলাদার,গ্রাম-কালাইয়া ২নং ওয়ার্ড,থানা- বাউফল,জেলা-পটুয়াখালী এর নিকট দিবেন। পরবর্তীতে ইয়াবা সহ আটককৃত আনোয়ার মৃধার দেয়া তথ্য ও দেখানো মতে সোহাগ রানাকে চরগরবদী ফেরিঘাট থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুস সালাম জানান, আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আটককৃত আনোয়ার ও সোহাগ রানাকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.