প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ৪:১৭ পি.এম
দুমকিতে কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা

মো. সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সৈয়দ আতিকুল ইসলাকে সভাপতি ও রাসেল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি ।
গতকাল সোমবার পটুয়াখালী জেলা শাখার কৃষক দলের আহবায়ক মোঃ আব্দুল লতিফ তালুকদার ও সদস্য সচিব আবদুর রহমান খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌকিদার।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্নাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.