প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ৩:২০ পি.এম
দুমকিতে গরু চোর চক্রের সক্রিয় সদস্য জনতার হাতে আটক

মো.সুমন মৃধাঃ দুমকি( পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে সজীব (২৫) নামের গরু চোর চক্রের সক্রিয় সদস্যকে হাতেনাতে ধরে ফেলে।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১ টায় মোঃ আতাহার উদ্দিন এর গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরেফেলে।
সজীবের তথ্য মতে সে বরিশালের কোতোয়ালি থানার কাঠালতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে। সে আরো জানান, ঘটনার দিন রাত ১ টায় রফিক, রাঙ্গা ও মেহেদি সহ ৪ জন আতাহার উদ্দিনের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া করলে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁকে লোকজন ধরে ফেলে। স্থানীয় কোন সদস্য জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। রাতে ঘটনাস্থলে পুলিশ পৌছলেও উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে পারেনি, পরবর্তীতে দুমকি থানা থেকে অতিরিক্ত পুলিশের সহায়তায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা রজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.