প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২২, ৯:৫৩ এ.এম
নরসিংদী জেলা আ:লীগের সাবেক সভাপতি আসাদোজ্জামানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের আমৃত্যু চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান এঁর ৫ম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমগীর মৃধা আঙ্গুর,দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পাভেজ,নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মনির ও নরসিংদী জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.