প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২২, ৬:২৬ পি.এম
দুমকিতে জেলা জাতীয় পার্টি’র সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান আহম্মেদ হাওলাদারের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) বাদ আছর দুমকি সরকারী জনতা কলেজ মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক (অব.)সার্জেন্ট ফজলুল হক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মীর জসিম, শহিদুল ইসলাম, হালিম বিশ্বাস, ডালিম সিকদার,ফজলুল খান, হানিফ নেগাবান, ফোরকান মেম্বর ও বশির আকনসহ আরও অনেক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জনতা কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃআমিনুল ইসলাম জেহাদী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.