হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে যাতায়াতের রাস্তায় নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৯ জন আহত, ২ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে হিলি পৌর এলাকার ছোট ডাঙ্গাপাড়া গ্রামে।
শুক্রবারব রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার দুপুরে আব্দুল ওহাব তার অটোবাইক নিয়ে নিজ বাড়িতে আসছিলেন। তার যাওয়ার রাস্তাটির উপর দিয়ে পানি বের করার জন্য প্রতিবেশী আব্দুল রাজ্জাক রাস্তাটি কেটে রাখে। ওহাব তার গাড়ি পার করার জন্য রাস্তার গর্তটি মাটি দিয়ে ভরাট করতে থাকে। এসময় প্রতিবেশী রাজ্জাক ক্ষিপ্ত হয়ে অহাবকে মারতে থাকে।এসময় তার স্ত্রী বাবা মা ভাই বোন এগিয়ে আসলে প্রতিপক্ষ আব্দুল রাজ্জাকসহ তার ছেলে মেয়ে,জামাই সহ ১২ থেকে ১৫ জন লাঠিসোঁটা ও ধারালো চাকু নিয়ে ওহাবের স্ত্রী মা বাবাসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। পরে গ্রামবাসী তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত ওহাব বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তাটি নিয়ে প্রতিবেশী আঃ রাজ্জাক আমাদের সাথে বিরোধ করে আসছে। আজকে আমার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটি কেটে রাখে আঃ রাজ্জাক। গাড়ি পার করার জন্য কাটা স্থানটিতে মাটি দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, ছোট ডাঙ্গাপাড়া গ্রামের রাস্তায় যাতায়াত নিয়ে অটোবাইক চালক আব্দুল ওহাব ও তাদের পরিবারের লোকজনের উপর প্রতিবেশী আব্দুল রাজ্জাক তার লোকজন এসে হামলা চালায়, এতে ওহাবসহ নারী-পুরুষ ৯ জন আহত হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল থেকে আব্দুল রাজ্জাকসহ ২ জনকে পুলিশ আটক করে থানায় আনে। এবিষয়ে থানায় এজাহার হয়েছে। বাঁকি আসামি আটকের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.