প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২২, ৯:৫৯ এ.এম
পলাশে গণপিটুনি দিয়ে ৩ চোরকে পুলিশে সোপর্দ

নরসিংদী প্রতিনিধি, নরসিংদী :
নরসিংদীর পলাশের দেবাইল স্কুলের পাশে ৫ ফেব্রুয়ারি রাতে ব্যাটারি চালিত বিভাটেক ছিনতাই করে যাওয়ার সময় স্থানীয়রা ৩ চোরকে ধৃত করে গণপিটুনির পর পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানার এসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাই হওয়া বিভাটেক উদ্ধারসহ ৩ চোরকে গ্রেপ্তার করেন।
ধৃত চোররা হলো পলাশ উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ ওসমান গনি শান্ত (২৪), একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সেলিম মৃধা (৩০) এবং রায়পুরার নিলক্ষ্যা গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (১৯)।
গ্রেপ্তারকৃত চোরদের নামে পলাশ থানায় মামলা দায়েরের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.