নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরে নদী ভাঙ্গা ভূমিহীন মানুষের জন্য নির্মিত গণকবর ও মসজিদ পরিদর্শন করেন ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর।
গতকাল মঙ্গলবার(৮ফেব্রুয়ারী) লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে নদী ভাঙ্গা ভূমিহীন হাজার মানুষের জন্য নির্মিত গণকবর ও মসজিদ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব সাইফুল আলম চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দিন, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এবং কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোসলেহ উদ্দিন।
মেঘনার ভাঙ্গনে কবলিত ভিটে-মাটি হারা হাজার ভূমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছে গণকবর ও মসজিদ।
প্রসঙ্গত বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর নিজস্ব উদ্যোগে এটি নির্মান করা হয়। প্রায় ২৯ শতাংশ জমির উপর গণকবর ও মসজিদ নির্মান করা হয়। মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে গত দুই যুগেরও বেশী সময় ধরে কমলনগর ও রামগতি উপজেলার প্রায় অর্ধেক বিলীন হয়ে যায়।নদীতে ভিটে-মাটি হারানো হাজার পরিবার এখন রামগতি-লক্ষ্মীপুর সড়কের আশে পাশে বসবাস করছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.