প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২২, ৩:২৯ পি.এম
লালমনিরহাটে এক গৃহবধূ গনধর্ষনের স্বীকার,পুলিশের হাতে ০২জন ধর্ষক আটক

মিজানুর রহমানঃ
লালমনিরহাটে জেলার আদিতমারী উপজেলায় এক গৃহবধু গনধর্ষনের স্বীকার হয়,পুলিশ মাসুদ(২৬) মোহাম্মদ আলী (২৭) নামের দুজন ধর্ষক কে গ্রেফতার করেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম জানান,আদিতমারী উপজেলার কমলাবারী ইউনিয়নের চন্দনপাঠ গ্রামে এক গৃহবধু গনধর্ষনের স্বীকার হন,গৃহবধু পুলিশ কে জানায় তার বাড়ীর কৃষি কাজ করার জন্য সোমবার কয়েকজন কৃষি শ্রমিক দিনে কাজ করে,সন্ধ্যায় তাদের মজুরি দিয়ে গৃহবধু বিদায় করেন।সন্ধ্যার পর ঐ কৃষি শ্রমিকরা গৃহবধুর বাড়ীতে এসে কথা আছে বলে গৃহবধুকে দরজা খুলতে বলেন,গৃহবধু দরজা খুললে রুমালে চেতনা নাশক লাগিয়ে মুখ চেপে ধরেন, গৃহবধু অজ্ঞান হলে পাশের জমিতে নিয়ে কৃষি শ্রমিকরা গনধর্ষন করে।।জ্ঞান ফিরলে গৃহবধুর আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।গৃহবধু পুলিশ কে জানায় মাসুদ এবং মোহাম্মদ আলী নামে দুই কৃষি শ্রমিককে গৃহবধু চিনতে পেরেছেন,যারা দিনে গৃহবধুর বাড়ীতে কৃষি কাজ করেছে।সোমবার রাতে ঐ গৃহবধু আদিতমারী থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করে।
মঙ্গলবার গৃহবধু ঐ নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়,এতে প্রাথমিক ভাবে গনধর্ষনের আলামত পান চিকিৎসক,এই ঘটনায় পুলিশ মঙ্গলবার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে দুজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতার ধর্ষকরা হচ্ছেন একই গ্রামের কাদেরের পুত্র মাসুদ(২৬) ও ইসরাইলের পুত্র মোহাম্মদ আলী(২৭)।পুলিশ জানায় ফরেন্সিক রিপোর্ট পাবার পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.