প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২, ৩:২৫ পি.এম
মুরাদিয়া ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি আ: গনি সিকদার বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারের মাতা মোসা. নূরজাহান বেগম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি--------রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২পুত্র ২কন্যা, নাতি-সাতনীসহ অসংখ্যে আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরেস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন, দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান শিকদার, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, প্রেসক্লাব, দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমূখ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.