প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৪:১২ পি.এম
লালমনিরহাট নার্সিং কলেজে রশিতে ঝুলানো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মিজানুর রহমানঃ
লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে আলামিন সরকার আবির (২২) নামের এক শিক্ষার্থীর রশিতে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ আবিরের নিজ কক্ষ থেকে রশিতে ঝোলানো লাশটি উদ্ধার করে।ধারনা করা হচ্ছে ঐ ছাত্র আত্মহত্যা করে থাকতে পারে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক হলের একটি কক্ষ থেকে এক ছাত্রের রশিতে ঝোলানো মরদেহ উদ্ধার করে পুলিশ।রশি তে ঝোলানো ঐ ছাত্রের নাম আলামিন সরকার আবির, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গোপিন পুর(আষারিয়া চালা) এলাকার সাইফুল ইসলামের পুত্র। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি নার্সিং সাইন্সের ১ম বর্ষের ছাত্র।রশিতে ঝুলে থাকা ছাত্রটি নার্সিং কলেজের ছাত্রদের আবাসিক হলের একটি কক্ষে থাকতো।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর রুমমেট রনি আহমেদ জানায়, দুপুরে খাবারের সময় হলের সকল ছাত্র ডাইনিং টেবিলে খেতে যাই।তখন রুমের মধ্যেই ছিলো আবির। খাবার শেষে হলে ফিরে দেখি কক্ষটি ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফোনে কল করা হলে কোন সাড়া পাওয়া যাইনি। বিষয়টি নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ বেগমকে অবগত করা হলে,পরবর্তীতে তিনি কয়েকজন শিক্ষক ও হলে থাকা শিক্ষার্থীকে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
কলেজ কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবগত করে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
হলে আত্মহত্যা করা শিক্ষার্থীর বিষয়ে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষকে জিজ্ঞেস করা হলে তিনি কোন উত্তর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, নার্সিং কলেজের হলে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
এদিকে নার্সিং কলেজের আবাসিক ছাত্র আত্মহত্যা করায় হলের ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.