হিলি প্রতিনিধি:
“পুষ্টি,মেধা,দারিদ্র্য বিমোচনা এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারির হাসপাতাল আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ,উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোরহাব হোসেন প্রতাব মল্লিক,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারির হাসপাতালের কর্মকর্তা ডা: রতন কুমার ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.