হিলি প্রতিনিধি:
একুশে ফেরুয়ারী যারা ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন করে আত্বমর্যাদা, মাতৃভাষার মর্যাদা ও গনতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াইয়ে প্রান দিয়েছে তাদের পবিত্র ও অমর স্মৃতির প্রতি অভিবাদন ও বিনম্ব শ্রদ্ধা জানাতে আজ সোমবার সকালে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত-বাংলাদেশ যৌথভাবে মহান ২১ ফেরুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো। এতে যোগ দেন দুই বাংলার ভাষা প্রেমীরা।
হিলি সীমান্তের শুন্যরেখার বটগাছে দুই বাংলার জয়েন্ট মুভমেন্ট করিডো,তিওড় উজ্জীবিন সোসাইটি ও হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ এর যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ সময় বাংলাদেশের হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল হক,হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সাপ্তাহিক আলোতিক সীমান্ত পত্রিকার প্রকাশক জাহিদুল ইসলাম জাহিদ,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রতাব।
ভারতে বালুঘাট জয়েন্ট মুভমেন্ট করিডো আহবায়ক নব কুমার দাস,তিওড় উজ্জীবিন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস,ভারত হিলি গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ নারবু শেরপা,নব দিগন্তের কর্ণধার অমিত সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, কাটাতার কিংবা বেড়া দু’দেশকে ভাগ করে রেখেছে ঠিকই কিন্তু ভাষাকে ভাগ করতে পারে নাই। দুই বাংলার ভাষার টানে একত্রিত হয়েছি। এই ভাষার জন্য যে ভালোবাসা তা সব সময় থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.