প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২২, ৩:২৪ পি.এম
চাটখিলে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাচ্চু লন্ডনী আর নেই

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ লন্ডন প্রবাসী শামসুল আলম বাচ্চু লন্ডনী (৮০) আর নেই।
ইউকে সময় রাত ৮ টায় লন্ডনের ম্যানচেস্টাররে একটি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বসবাস করে আসছেন।
নিহতের ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুল আলম মুঠোফোনে জানান, মরহুমের লাশ লন্ডন থেকে নিজ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে দুই মেয়ে রেখে যান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.